বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের অভিযানে দর্শনার মোহাম্মদপুরের আরিফুল ইসলাম(২৮) ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের দিকে জীবননগর পৌর এলাকার ডাঙ্গাপাড়া সড়ক থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম বলেন,আমি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জীবননগর পৌর এলাকায় মাদক ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক ভারত সীমান্তের দিক থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে জীবননগর ডাঙ্গাপাড়া সড়ক দিয়ে চলে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্সসহ ডাঙ্গাপাড়া ডেইরী ফার্ম সংলগ্ন রাস্তায় কৌশলে অবস্থান নিই। এ সমময় আরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে ২০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করি। আরিফুল ইসলাম দর্শনা মোহাম্মদপুরের নুরুল ইসলামের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃত আরিফুল ইসলামকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।