জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন জীবননগর থানা
মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১২৩ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৫২ ভোট
পেয়ে বিজয়ী হয়েছেন জলি জুয়েলার্সের স্বত্বাধিকারী
মোহাম্মদ আসাবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
মোহাম্মদ আসাবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমান পান ৪৪ ভোট। অপর প্রার্থী তরফদার জুয়েলার্সের
স্বত্বাধিকারী মো. মতিয়ার রহমান পান ২১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত মা মনি জুয়েলার্সের স্বত্বাধিকারী মো.
জুরাইজ রহমান ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লামিয়া
জুয়েলার্সেরআস্বত্বাধিকারী মো. জসীম উদ্দীন পান ৪৫ ভোট এবং ফাহিদা জুয়েলার্সের স্বত্বাধিকারী
মো. আজমত হোসেন পান ২২ ভোট। সহসভাপতি পদে সোনালী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই কুমার
দে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. ফারুক আহমেদ পান ৫২ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসবি জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. রাফিম হাসনাত সজিব।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার
সৈয়দ আব্দুল জব্বার। তিনি বলেন, ভোটারদের
ব্যাপক উপস্থিতি ছিল। কোনো ধরনের অনিয়ম ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস
বলেন, নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।