জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন
হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন জীবননগর উপজেলা একাডেমিক
সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার।
নির্বাচনে মোট ৭৯৭ জন ভোটারের মধ্যে ৬১৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।ভোট গণনা শেষে
দেখা যায়, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা সমান সংখ্যক (দুজন করে) অভিভাবক সদস্য পদে
জয়ী হয়েছেন। ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত আশিকুর রহমান ৩৫২ ভোট পেয়ে ১ম অভিভাবক সদস্য নির্বাচিত হন।
জামায়াত সমর্থিত মনিরুজ্জামান ৩১৯ ভোট পেয়ে ২য় অভিভাবক সদস্য নির্বাচিত হন। জামায়াত
সমর্থিত মো. আনোয়ার জাহিদ ৩১২ ভোট পেয়ে ৩য় অভিভাবক সদস্য নির্বাচিত হন। বিএনপি
সমর্থিত আরসাফ হক মিলন ৩০৩ ভোট পেয়ে ৪র্থ অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এছাড়া অপর প্রার্থীদের মধ্যে আব্দুল ওয়াদুদ ২৯১ ভোট,মোহাম্মদ আলী ২৭৩ ভোট এবং আরসাফ আলী মল্লিক ২৭২ ভোট পান।
প্রাপ্ত ভোটের হিসেবে দেখা যায়, নির্বাচনে বিএনপি সমর্থিত তিনজন ও জামায়াত সমর্থিত চারজন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ পর্যন্ত দু’পক্ষই দুটি করে আসনে জয়লাভ করে সমান অবস্থানে থাকে।
প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার জানান,
“পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটারদের অংশগ্রহণ ও আগ্রহে নির্বাচনী প্রাঙ্গণ দিনভর প্রাণবন্ত হয়ে ওঠে। নির্বাচনের ফলাফল
ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা উপস্থিত ভোটার, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের
শিক্ষা পরিবেশ উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।