চুয়াডাঙ্গায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের  সার্বিক  তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন

,মানোন্নীত সফটওয়্যার এর কারিগরি পরিচালনা ও অটোমেটেড ভূমিসেবা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালাটি ২৮ থেকে ২৯ অক্টোবর  খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কমিশনার

(ভূমি), সার্ভেয়ার, রাজস্ব কর্মকর্তা, ভূমি সহকারী কর্মকর্তা ও কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে ডিজিটাল অটোমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন মিউটেশন

২.১ সফটওয়্যার চালুর মাধ্যমে ভূমি সেবা হবে আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।”

কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম

, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চুয়াডাঙ্গা। তিনি অংশগ্রহণকারীদের সফটওয়্যারের

ব্যবহারিক দিক ও নতুন ফিচারসমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণের সময় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় হালনাগাদকৃত মিউটেশন সফটওয়্যার (ভার্সন ২.১)-এর বিভিন্ন কার্যকর

দিক, অনলাইন আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, শুনানি ও অনুমোদন প্রক্রিয়ার অটোমেটেড

ব্যবস্থাপনা, ডেটা এন্ট্রি, ভূমি মালিকানা যাচাই এবং সার্ভিস ডেলিভারি ট্র্যাকিং সিস্টেমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাঁদের দৈনন্দিন কার্যক্রমে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবার মান বৃদ্ধি করতে সহায়ক হবে।

সফটওয়্যারের আপডেটেড ভার্সন ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় সময় ও ব্যয়ের অপচয় রোধ করা যাবে এবং জনসাধারণ আরও দ্রুত ও নির্ভুল ভূমিসেবা পাবেন।

শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এই

উদ্যোগ ভূমি সেবায় ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *