গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের মাসিক সভা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
দৈনিক গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১১ টায়  গ্রামের কাগজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।  ফোরামের সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল খাঁনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মুবিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন ও উপদেষ্টা আব্দুর রহমান।  বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন,  প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম রেজা, নির্বাহী সম্পাদক অরিন্দম দেবনাথ প্রমুখ। 
সভায় মফস্বল সাংবাদিক ফোরামের আগামী ২ ফেব্রুয়ারি সোমবার যশোরের বিনোদিয়া পার্কে বনভোজনের আয়োজনের দিন ধার্যসহ সংগঠনকে গতিশীল ও এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *