জীবননগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ জানুয়ারি) বিকেলে জীবননগর পৌর বিএনপির কার্যালয়ে জীবননগর পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায়আজীবন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক জীবন ত্যাগ, ধৈর্য ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা বলেন, দেশের এই সংকটময় সময়ে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা মরহুমার রুহের শান্তি কামনার পাশাপাশি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী,সদস্য সচিব মনির,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ আলী, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যদলের আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব বাদশা মিয়া,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল,সদস্যসচিবসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *