ঝিনাইদহের বিষয়খালীতে ২৬তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজ বাদ বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব মীর সুলাইমান মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তব্য হিসাবে তাফসীর পেশ করেন কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমধুর কন্ঠস্বর ও যুগ-উপযোগী আলোচক হজরত মাওলানা মোঃ আরিফ বিল্লাহ। দ্বিতীয় বক্তব্য হিসাবে তাফসীর পেশ করেন মেহেরপুর থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হজরত মাওলানা মোঃ মুকরিমুল হক, তৃতীয় বক্তা হিসাবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক শাহ্ মোঃ এনামুল হক ফয়েজীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। মহাফিলে দশ জন হাফেজ ছাত্রদের পাগড়ি পড়ানো হয়। মহাফিল পরিচালনা করেন কাজী মোঃ সোহরাব সরদার ও হাফেজ মাওলানা খন্দকার সাহিদ মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিষয়খালী হাজী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান, প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন মিয়া ও মোঃ আব্দুল বারী সরদার। মাহফিলে হাজারো পুরুষ ও প্রায় একহাজার মহিলা উপস্থিত থেকে রাত বারোটা পর্যন্ত তাফসীর শুনেন। মহাফিলে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী ধানের শীষের রাশেদ খাঁন ও স্বতন্ত্র প্রার্থী কাঁপ পিরিজের সাইফুল ইসলাম ফিরোজ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুর ইসলাম মাজু মঞ্চে হঠাৎ উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *