আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মত শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক এ্যাটর্নী জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান। শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
এ্যাটর্নী জেনারেল বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এরকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন। এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি।
পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।