শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমডাঙ্গা নূরানী হাফেজিয়া মাদ্রাসার ১৫০ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের ঝিনাইদহ জেলার উপদেষ্টা মন্ডলির সদস্য সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, সহ-সমন্বয়ক খুরশিদ সাকলাইন কাব্য, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুজ্জামান মিরাজ, সহকারী প্রিন্সিপাল মোঃ রিয়াদ হাসান, পরিচালনা পরিষদের সদস্য মোঃ রজব আলী প্রমূখ। 

বিতরণ কালে জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন এ অঞ্চলের ঝরে পড়া অসহায় সুবিধাবঞ্চিত,প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানো আমাদের প্রধান লক্ষ্য এবং তাঁদের বেসিক ধর্মীয় এবং প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের এসকল কাজে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *