ঝিনাইদহের শৈলকুপায় দিনব্যাপী যুব উৎসব

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী যুব উৎসব। রোববার উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্টান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে রিলাই জেলা কমিউনিটি সোসাইটি(আরডিসিএস)। অনুষ্ঠানে এসডিএফ জেলা ব্যাবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নমন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আরা। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষক সাইফুল ইসলাম, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জিয়াউল হক, এসডিএফ’র জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি, সাইফুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠানে জেলার সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার ৭ টি ক্লাস্টারের বেকার ২’শ যুব সদস্য অংশ নেয়। যুবদের অংশগ্রহণে হয় নানা ক্রীড়া প্রতিযোগতা। এছাড়াও যুবদের তৈরী নানা পণ্য প্রদর্শণ করা হয় ৪ টি স্টলে।

বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া এবং তাদের সৃজনশীল কাজ তুলে ধরতেই এই যুব উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *