জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সহসভাপতি শেখ শহীদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় দৈনিক যুগান্তরের জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিককে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি মো. রিপন হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী মেয়াদে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ—ডিএম মতিয়ার রহমান, ফেরদৌস ওয়াহিদ, আজিজুর রহমান, হাসান ইমাম, আল আমিন মোল্লা, ওমর ফারুক, আহাম্মদ সগীর, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করাই প্রেসক্লাবের মূল লক্ষ্য। নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জীবননগরের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শপথ গ্রহণ শেষে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *