কোটচাঁদপুরে ১৭৪ বোতল এ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি: –

১শ ৭৪ বোতল এ্যালকোহল সহ আমিরুল ইসলাম (৫৯) নামে এক হোমিও চিকিৎসক কে আটক করেছেন ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি চৌকস দল।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) রাতে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হল থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে।

তবে নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছে, এই মাদক কোটচাঁদপুরে পাওয়া গেলেও এখানকার কেউ সেবন করে না। এখান থেকে অবৈধ এ্যালকোহল পাইকারী দরে ক্রয় করে নিয়ে কালিগঞ্জ উপজেলার ত্রিলেচাঁদপুর, গবরডাঙ্গা গ্রামের মাদক কারবারি মন্টু সহ বেশ কয়েকজন ওই এলাকায় খুচরা দামে বিক্রি করে। তরুণ, কিশোর, যুবক ও মধ্যবয়সিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মাদক।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম রেজা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত রয়েছে। এরপেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আব্দুর রশিদ সহ সঙ্গীয় সদস্যদের ওই দোকানে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় ওখান থেকে উদ্ধার করা হয় ১ শ ৭৪ বোতল এ্যালকোহল। আটক করা হয় হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম কে। পরে মামলা দিয়ে আসামি ও উদ্ধার হওয়া এ্যালকোহল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন বলেন,১৭.৪ লিটার এ্যালকোহল সহ একজন থানায় হস্তান্তর করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয় থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *