জীবননগর হাসাদহে ধানের শীষ প্রার্থী বাবু খানের পক্ষে মতবিনিময় সভায়-লে.কর্ণেল মিলন

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে 
জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান বাবু খানের সমর্থনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাসাদহ বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
হাসাদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ৩নং সিনিয়র সহ-সভাপতি লে. কর্ণেল (অব.) মঞ্জু সিদ্দিকী মিলন। সভায় তিনি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করারও আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক রাজন আহাম্মদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সমর্থকরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় নেতারা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কার্যক্রম পরিচালনা এবং ভোটের দিন দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা হবে। সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *