গৌরীপুর প্রেস ক্লাবের মানবিক উদ্যোগ হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ

ময়মনসিংহ অফিস :
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে ময়মনসিংহের গৌরীপুরে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গৌরীপুর প্রেস ক্লাব। ক্লাবের আয়োজনে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের মাঝে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

এর আগে শুক্রবার বেকার যুবক ও দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে পৃথকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসব সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

কর্মসূচির আওতায় প্রায় ৪০টি পরিবারের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক দরিদ্র পরিবারের সুপেয় পানির চাহিদা পূরণে নলকূপ বিতরণ করা হয়, যা দীর্ঘদিনের পানির সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব,সাবেক কোষাধ্যক্ষ শামীম খান

দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি শামীম আনোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো গণমাধ্যমকর্মীদের সামাজিক দায়িত্বের অংশ। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, বরং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। ভবিষ্যতেও গৌরীপুর প্রেস ক্লাবের এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *