জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুনপাড়া সদরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সোমবার সন্ধ্যায় আয়োজিত এ গণমিছিলটি নতুনপাড়া সদরপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। মিছিল জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর বিজয় কামনা করা হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম (তেঁতুল) মেম্বার। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাবুল ইসলাম ঈসা, সহ-সভাপতি নাসির উদ্দীন, স্থানীয় নেতা বিল্লাল হোসেন ও জহিরুল ইসলাম। এছাড়াও সীমান্ত ইউনিয়ন যুবদলের নেতা সাহাদত হোসেন শিলন, দ্বীপ, শাহা, হুমায়ন ও জিয়া অংশ নেন।
সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোংলা। ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা ও আহাদ আল হাসানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। তারা দাবি করেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে মাহমুদ হাসান খান বাবু বিজয়ী হবেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়,গণমিছিল ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের পক্ষে ধারাবাহিক প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে