আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শেষ হলো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কম্বল ও শীতবস্ত্র বিতরনের মাধ্যমে এ কর্মসূচির শেষ হলো।
প্রতি বছরের মতো এবারও মাসব্যাপি জে জে ইন্টারন্যাশনাল স্কুলের কোমলমতি শিশু ও গরীব অসহায়, দিনমজুর ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এর মধ্যে ১০০ টি কম্বল, বিভিন্ন শীতের কাপড়চোপড় বিতরন করা হয়।
শেষ দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি আমিনুল ইসলাম লিটন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোক্তার হোসেন, জাহানারা জাবেদ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য রোকনুজ্জামান, হাফেজ মাওলানা তাওহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জাহানারা জাবেদ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান লিটন। শীতবস্ত্র গ্রহনকারী জামেনা খাতুন বলেন, আমি এই কম্বল পেয়ে খুব খুশি। চলতি বছরে শেষ দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়।