বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ তাঁতি দল-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা-য় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা তাতিদলের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাতিদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের তাঁত শিল্পের উন্নয়ন, প্রান্তিক তাঁতিদের অধিকার রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁতি দল কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সংগঠনের অতীত কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা তাতিদলের আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব খান, বদরুজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুর রব, তাতিদল নেতা আসাদুজ্জামান, জসিম উদ্দীন, মুক্তার হোসেন, টিটুসহ উপজেলার ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তাঁত শিল্পের সংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনগুলোতে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়।