আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-জয়পুরহাট আক্কেলপুরে ৪বছরের শিশু ভাত খেতে চাওয়ায় জীবন দিতে হলো সৎ মায়ের হাতে। রাতে ভাত না দেওয়ায় কা/ন্না করতে করতে ঘুমিয়ে যায় নাঈম।
সকালে পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে বারবার ভাত খেতে চেয়েছিল সৎ মায়ের কাছে। কিন্তু তাকে ভাত না দিয়ে তরকারি কাটা বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো সৎ মা। জয়পুরহাটের আক্কেলপুরে মাত্র চার বছরের একটি শিশু… যে বয়সে তার কোলেপিঠে বড় হওয়ার কথা। মায়ের আদরে আল্হাদে জীবন উপভোগ করার কথা, সেই বয়সেই তাকে সৎ মায়ের হাতে নির্মমভাবে হারাতে হলো জীবন।
শিশুটির ছোট্ট মাথায় কাটা দাগ, বুক আর কপালে আঘাতের চিহ্ন এসব দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। মানুষ বিশ্বাসই করতে পারছে না,কীভাবে সৎ মা এমন নিষ্ঠুর হতে পারে। প্রতিবেশীরা যখন সত্যটা বুঝতে পারলেন, তখন ক্ষোভে ফেটে পড়লেন। সেই মাকে ধরে মারধর করে আটকে রেখে তাঁরা পুলিশে সোপর্দ করেন।
পুলিশের কথায় বোঝা যাচ্ছে,একটি পরিবারের ভেতরের কলহের বলি হলো নিষ্পাপ একটি শিশু। যাকে ভালোবাসা, আদর, যত্নে বড় হওয়ার কথা ছিল, অথচ মা মরা সৎ ছেলেটা ভাত খেতে চাওয়ায় তাকে মরতে হলো সৎ মায়ের হাতে।