আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। এসময় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
পরে বাসটার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও পরিচ্ছন্নতা অভিযান চালান নবনির্বাচিত সংসদ সদস্য। এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।
এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলমগীর হোসেন সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোটের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।