আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে দেখতে চান দেশবাসী। নিয়োগকে ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। সাধারণ আইনজীবীদের একটি বড় অংশ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে একজন অভিজ্ঞ, ভার্সেটাইল ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে দেখতে চান। তাদের দাবির কেন্দ্রে ফুসে উঠে এসেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এর নাম।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেওয়ানি, ফৌজদারি ও রিটসহ আইনের বিভিন্ন শাখায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। জটিল আইনি বিষয়ে তিনি বারবার নিজের যোগ্যতার প্রমাণ করেছেন বলে মত প্রকাশ, পাশাপাশি তার ক্লিন ইমেজ, বিনয়ী আচরণ ও দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক তাকে আইনজীবী সমাজে আলাদা অবস্থানে রেখেছে। তরুণ আইনজীবীদের অনেকেই মনে করছেন,তার মতো প্রাণোচ্ছল ও গতিশীল কেউ এ দায়িত্বে এলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নতুন গতি আসবে এবং সাধারণ আইনজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
একই প্রত্যাশা ব্যক্ত করেছেন মহেশপুরের সাধারণ মানুষ ও স্থানীয় আইনজীবী মহলও। তাদের ভাষায়, এটি শুধু একটি প্রস্তাব নয়, বরং মহেশপুরবাসীর প্রাণের দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নীতি-নির্ধারকরা—এমন মন্তব্য করে সংশ্লিষ্টরা যোগ্যতার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করেছেন।