জীবননগর খয়েরহুদায় স্ত্রীর পরকীয়ায় আপত্তি:স্বামীকে পিটিয়ে জখম থানায় লিখিত অভিযোগ

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা পূর্বপাড়ায় স্ত্রীর পরকীয়ায় বাঁধা হওয়ায় স্বামীর ওপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিকসহ নিজ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার দুপুর দেড়টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায আহত স্বামী জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

উপজেলার কেডিকে ইউনিয়নের খযেরহুদা পুর্বপাড়ার ট্রাক্টর চালক শাহিন হোসেন বলেন,রিপন হোসেন ও আকবর আলী আমার আপন চাচাতো ভাই। রিপন হোসেনের সাথে আমার স্ত্রীর পরকীয়া প্রেমের ব্যাপারে আমার দৃষ্টিগোচর হলে তাকে সতর্ক করি।তা ছাড়া রিপন হোসেনদের সাথে আমাদের জমি জায়গা নিয়াও বিরোধ রয়েছে। এমতাবস্থায় রিপন হোসেনের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করার জন্য আমার স্ত্রীকে বলি।

কিন্তু তারপরও আমার স্ত্রী গোপনে তার সাথে সব ধরনের যোগাযোগ অব্যাহত রাখে।এ অবস্থায় আমি মঙ্গলবার বাড়ী ফিরে দেখি আমার স্ত্রী নেই,কিছুক্ষণ পর দেখি আমার স্ত্রী রিপনের ঘর থেকে বের হয়ে আসছে।এ ঘটনায় নিয়ে তাকে প্রতিবাদ করলে আমার স্ত্রী আমার ওপর মারাত্মক ভাবে ক্ষিপ্ত হয় এবং বুধবার দুপুর দেড়টার দিকে আমার স্ত্রী,রিপন হোসেন,আকবর আলী,আমার ছেলে পলাশ আমাকে বাড়ীর ভিতর আটকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে।

তাদের আঘাতে আমার বাম হাত,ডান পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হই। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা জখম করে।এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রিপন হোসেন মোবাইল ফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,শাহিনদের সাথে আমাদের জমি জায়গা নিয়ে বিরোধ চলমান রয়েছে। সেই ঘটনাকে পুঁজি করে শাহিন সুযোগ খুঁজতেই আমার বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ তুলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বাবুল আক্তার বলেন,আমি ঢাকায় রয়েছি,ঘটনার ব্যাপারে কি হয়েছে,তা আমার জানা নেই।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *