জীবননগরে বিজিবির মাদক বিরোধী অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট আটক

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করেছেন। মঙ্গলবার(৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার রাজাপুর মাঠে একটি ভু্ট্টা ক্ষেতের পার্শ্ববর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের দাম ৫১ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি সুত্রে জানা যায়,জীবননগর উপজেলার রাজাপুর বিওপি ক্যাম্পের নায়েব সুয়েব সুবেদার মঙ্গলবার(৩মার্চ) সকাল সাড়ে ৭ টার সময় সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সীমান্ত পিলার ৭১/৯-এস হতে অনুমান ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ শুকুর আলীর ভুট্টা ক্ষেতের পার্শ্ববর্তী স্থানে এ অভিযান চালানো হয়। সেখান থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট আটক করেন। আটককৃত ডিএনএ টেস্ট কিটের বর্তমান বাজার মুল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,সংঘবদ্ধ চোরাচালান চক্র সীমান্ত দিয়ে অবৈধ ভাবে এসব সামগ্রী দেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত কিট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর বিজিবি(৫৮ ব্যাটালিয়ন) এর সহকারী পরিচালক ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,সীমান্ত এলাকায় চোরাচালান,মাদক ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *