আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশনের আয়োজনে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেয় সংগঠনটির সকল সদস্যরা। এ সময় এক উন্মুক্ত আলোচনায় সংগঠনটির সদস্যরা তাদের নানা রকম সংকট ও সমস্যার কথা আলোচনা করেন এবং সব সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ইফতার মাহাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ সমিতির সভাপতি আহসান হাবীব রনক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু,পরিবেশক সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম, সেলস অফিসার ইউনিটির সাবেক সভাপতি বিল্লাল হোসেন লিটু, ঝিনাইদহ প্রসক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি।সেলস অফিসার ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মল্লিক।
অনুষ্ঠানে সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো: ফারুক হোসেন।