অপুদাস,ঝিনাইদহ:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ধ্যারাতে পিস্তল ও ধারালো অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জিম্মি করে ডাকাত চক্র ডাকাতির চেষ্টা চালিয়েছে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তারা। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা রাতে উপজেলার তালিনার স্কুল পাড়ায় ওহিদুল ইসলামের বাড়িতে ঘটে এ ঘটনা।
ওহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮.২০ মিনিটে আমরা সবাই মসজিদে নামাজে ছিলাম। বাড়িতে ছিলেন আমার স্ত্রী পারভিনা খাতুন ও দুই ছেলের বউ। ঘটনার সময় পাশের বাড়ির ভাইয়ের বউ আমার বাড়িতে আসে। ওই সময় দেখতে পান ডাকাতরা আমার স্ত্রীর গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছেন। আর অন্যরা বাড়ির জিনিসপত্র লুট করার চেষ্টা করছেন। এ অবস্থা দেখে তাঁর চিৎকারে ডাকাতরা অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চম্পট দেন।
এসময় তিনি বলেন, ডাকাতরা কিছু নিতে পারেনি। তবে তাদের ছুরির আঘাত আমার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে তাঁর থেকে ভয়ে আছেন বেশি। তিনি আরো বলেন, ডাকাতরা একটি মোটর সাইকেলে করে ৩ জন এসেছিল। যা পাশের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএস আই রেজাউল ইসলাম বলেন, থানায়/ ফাঁড়িতে কোন অভিযোগ না করলেও গুড়পাড়া পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ডাকাতরা ওই বাড়ি থেকে কিছু নিতে পারেনি। আর তারা কোন অভিযোগ করেনি।