জীবননগর অফিস:-
পবিত্র রমজান মাস উপলক্ষে জীবননগর সাহিত্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার(৬ মার্চ) সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি হায়দার আলী, যুগ্ম সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হজরত আলী, দপ্তর সম্পাদক সেলিম রেজা এবং মিডিয়া সম্পাদক রাশেদুল ইসলাম।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, বশির উন নাজির, মুশফিকুর রহমান, আতিয়ার রহমান, আশরাফুল হক, গুরু চতুকে লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য রকিবুল ইসলাম বাবু।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সাহিত্য চর্চা মানুষের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবননগর সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাহিত্যপ্রেমীদের নিয়ে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা আশা প্রকাশ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।