জীবননগরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম।

সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এ দুটি দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

এছাড়া উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *