জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ মাঝপাড়ায় দুই বছর মেয়াদি নতুন ঈদগা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, মাঝপাড়ার ঈদগা পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টপি এবং সাধারণ সম্পাদক হয়েছেন অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক।
এছাড়া কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ আলী গেড়ু, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান মেম্বার এবং কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় মাঝপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটি ঈদগাহের উন্নয়ন,পরিচ্ছন্নতা রক্ষা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে আয়োজনসহ ধর্মীয় পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বক্তারা বলেন, ঈদগা শুধু নামাজ আদায়ের স্থানই নয়, এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এর সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও দায়িত্বশীল কমিটি অত্যন্ত প্রয়োজন।
নবগঠিত এই ঈদগা কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে সভায় জানানো হয়। কমিটির সদস্যরা এলাকার সকল মুসল্লি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং ঈদগাহের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।