ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

জীবননগর অফিস:-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে Rapid Action Battalion (র‍্যাব)। শনিবার (রাত) উপজেলার কাশিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে Rapid Action Battalion এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ফেনসিডিল ভর্তি বস্তা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানটির নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) Mehedi Imran Siddiqui। তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন সড়কপথ ব্যবহার করে মাদক চোরাচালানকারীরা প্রায়ই অবৈধ মাদক পরিবহনের চেষ্টা করে। এমন তথ্যের ভিত্তিতেই এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ফেনসিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *