জীবননগর অফিস:
পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ বিকেলে উপজেলা কৃষি অফিস ভবনের প্রশিক্ষণ হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মিঠুন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান তারা।
পরে দেশ ও জাতির কল্যাণ, সকলের ইহকাল ও পরকালের গুনাহ মাফ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের সকল মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মধ্যে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল এ ধরনের আয়োজন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য।