জীবননগরে এনসিপির মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ইউনিয়ন কমিটির মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রায়পুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চুয়াডাঙ্গা জেলা সভাপতি খাজা আমিরুল বাশার বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহেল পারভেজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি জীবননগর উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন এবং যুগ্ম সমন্বয়কারী হৃদয় সরকার। এছাড়া জীবননগর উপজেলা, হাসাদাহ ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মুস্তাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি সাইদুর রহমান, হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আখতারুজ্জামান এবং রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমির হামজা সহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *