চিরিরবন্দরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নারী কর্মচারীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক নারী কর্মচারীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভূক্তভোগি নারী ১৮ মার্চ বুধবার বাদি হয়ে চিরিরবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায়, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মহিলা আবাসিক ছাত্রীনিবাসে এক নারী কর্মচারীকে একই প্রতিষ্ঠানে কাজ করা কয়েকজন কর্মচারী ওই স্কুলের ২ নং গেটের পাশের ভবন ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট এর সিঁড়ির উপরেসহ ছাত্রী নিবাসের একটি কক্ষে ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে গর্ভবতি হয়ে পড়লে ঔষধ খাওয়াইয়ে গর্ভ নষ্ট করে।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ভুক্তভোগি ওই নারী কর্মচারী থানায় এজাহার দাখিল করেছেন। মামলা নং ২২, তারিখ ১৮-০৩-২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা রুজু করে ভিকটিমকে পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *