জীবননগর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যয়

জীবননগর অফিস:

যদিও এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তবুও জীবননগরে ইতোমধ্যে আগাম নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাকের নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়েছেন। দিন-রাত প্রচারণার মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করেন এবং একটি উল্লেখযোগ্য সমর্থনভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

প্রার্থী হওয়ার বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থন পেলে আমি জীবননগর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও সৎ ভাবমূর্তির কারণে আব্দুর রাজ্জাক ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। মো. শাহিন হোসেন নামের এক ভোটার বলেন, “শান্ত, ভদ্র ও তরুণ প্রার্থী হিসেবে জনপ্রিয়তার দিক থেকে আব্দুর রাজ্জাক অনেকটাই এগিয়ে আছেন।”

এদিকে, এক বিবৃতিতে আব্দুর রাজ্জাক জীবননগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *