জীবননগর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী শাহজান মিয়া

জীবননগর অফিস:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মো. শাহজান মিয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মেয়র প্রার্থী শাহজান মিয়া জীবননগর পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক এবং মা-বাবা ব্রিকস ও মা-বাবা রাইস মিলের সত্বাধিকার এবং একজন বিশিষ্ট তরুন সমাজসেবক হিসাবে এলাকায় ব্যাপক ভাবে পরিচিত।

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব,যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।রমজান মাসের আত্মশুদ্ধির শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে বলেও তিনি উল্লেখ করেন।

শাহজান মিয়া বলেন, “ঈদের প্রকৃত তাৎপর্য কেবল ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ নয়;বরং ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এর সার্থকতা নিহিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের অন্যতম শিক্ষা।”

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ,সম্প্রীতিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জীবননগর পৌরসভার সার্বিক উন্নয়ন,নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক,বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি জীবননগর পৌরবাসীর সুখ,শান্তি,সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন,“পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *