মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:- ১৯ মার্চ বৃহস্পতিবার, বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে, এবং পুনরায় যাহারা টিকিট পেয়েছেন, তাহাদের মধ্যে শুরু হয়ে গেছে তোর জোর, পুজো দেওয়া থেকে শুরু করে দেওয়াল লিখন।

বরানগরের তৃণমূলের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বিধানসভা ভোটে পুনরায় টিকিট পেয়ে, ভোট প্রচার ও দেওয়াল লিখন শুরুর আগেই, আলমবাজার শ্যাম মন্দিরে, শ্যামবাবার আশীর্বাদ নিতে পুজো দিতে গেলেন । প্রার্থনা জানালেন শ্যামবাবার কাছে পুনরায় জয়ী হওয়ার জন্য। ১৮ই মার্চ বুধবার মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিলেন, ও বাবার কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম সারলেন।

যাহারা পুনরায় ভোটে টিকিট পেয়েছেন, এলাকায় এলাকায় তাহাদের নামে চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়াল লিখন ও প্রচার। তৃণমূল কংগ্রেস জাতে দিকে দিকে জয়ী হয় , তাহার বার্তা নিয়েই এই দেওয়াল লিখন , জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান। প্রতিটি এলাকার দেওয়াল গুলি ভরে উঠেছে তৃণমূলের দেওয়াল লিখনে।

তবে ২০২৬ এ বেশ কিছু পুরানো প্রার্থীর নাম বাদ গেলেও, কিছু এলাকায় টিকিট পেয়েছেন একই প্রার্থী, দেখা গেল বেহালা, রাসবিহারী, টালিগঞ্জ, বরানগর, হাওড়া এই সকল এলাকায় একই প্রার্থীর নামের দেওয়াল লিখন চলছে। তৃণমূল কর্মীরা সকাল থেকেই দেওয়াল গুলি জোড়া ফুলে ভরিয়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *