আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পাম বিচে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ‘ঐকমত্যের বড় জায়গা’ তৈরি হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে ব্রিফিংয়ে তিনি বলেন যে,(ইরানের সাথে)আলোচনা ‘খুবই কার্যকর’ হয়েছে এবং এ প্রক্রিয়ায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন।
আলোচনার বিষয়ে তিনি বলেন, “দেখা যাক আলোচনা কোন দিকে যায়।”তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে, এবং আমি বলব যে প্রায় সব বিষয়েই আমরা একমত হয়েছি।”
মি. ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ‘একজন শীর্ষস্থানীয় ব্যক্তির’ সাথে কথা বলছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা নন।
এরপর তিনি আরও যোগ করেন, “আমরা জানি না তিনি (সর্বোচ্চ নেতা) বেঁচে আছেন কী-না।”এদিকে, ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প
যে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন – তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।”