জাহিদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আমির হিসেবে হারুন অর-রশিদ এবং সেক্রেটারি হিসেবে মোল্লা হাসিবুল হোসেন (শান্ত) নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির আমির ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা আগের কমিটির সদস্য হিসেবেই বহাল থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এবং জেলা নেতৃত্বের পরামর্শক্রমে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত আমির ও সেক্রেটারিকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠন, পেশাজীবী প্রতিনিধি এবং দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।