জীবননগর আন্দুলবাড়ীয়ায় এমপি রুহুল আমিনকে গণসংবর্ধনা, ব্যবসায়ীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়

জাহিদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিনকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার  সকাল সাড়ে ১০টার দিকে আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠ এলাকার একটি দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এমপি রুহুল আমিনকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন শান্তসহ অন্যান্য নেতাকর্মী।
এছাড়াও আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান বাপ্পী, জেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক খন্দকার আবুল বাসারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান এবং নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
সংবর্ধনা শেষে এমপি রুহুল আমিন আন্দুলবাড়ীয়া বাজারের মিশুকস্ট্যান্ড থেকে সরোজগঞ্জ সড়ক পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ঈদোত্তর শুভেচ্ছা জানান এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানানো এবং ঈদ উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *