ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক নারীর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (সকাল ১০টার দিকে) উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে একটি তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার স্টেশন অতিক্রম করার পর প্রায় ২০০ গজ দূরে পৌঁছালে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বারোবাজার স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *