জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের থানা কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা

জীবননগর অফিস:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জীবননগর উপজেলা শাখার অধীনস্থ থানা কমিটি আনুষ্ঠানিক ভাবে শুক্রবার(২৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টার সময় পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জীবননগর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু সাঈদ। তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি এম নাঈমুল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক লাবিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও আদর্শিক চেতনা বিকাশে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন এম নাঈমুল ইসলাম নয়ন। দোয়ায় সংগঠনের সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামের শান্তিপূর্ণ আদর্শের প্রসারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *