অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এর বাবরা গ্রামে আবারও এক চাঞ্চল্যকর ও সংবেদনশীল ঘটনা ঘটেছে। ইতিপূর্বে আলোচিত সেই ৩৫ বছর বয়সী নানী আবারও তার ১৮ বছর বয়সী নাতির সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তবে এবারও তাদের শেষ রক্ষা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মার্চ ২০২৬ ইং শুক্রবার দুপুর ২:০০ টার দিকে কোটচাঁদপুর প্রজেক্ট এলাকার ভেতর ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের হাতে তারা ধরা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালীন সন্দেহজনকভাবে অবস্থান করায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
উল্লেখ্য যে, এর আগেও এই নানী ও নাতির পালিয়ে যাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তখন সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করা হলেও আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।