অপুদাস,ঝিনাইদহ:
আটককৃত নারী-পুরুষ উভয়ের জাতীয়তা বাংলাদেশি বলে নিশ্চিত করেছে সৌদি পুলিশ। উক্ত নারী সৌদিতে এক দালাল চক্রের সাথে সরাসরি ভাবে জরিত। তার বিরুদ্ধে পূর্বেও অবৈধ যৌ/ন কার্যকলাপের অভিযোগ ছিলো এবং তাকে গ্রেপ্তারের জন্য সৌদি পুলিশ বেশকিছুদিন যাবৎ অভিযান চালিয়ে আসছিলো।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই নারীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাদের চক্রটি পুরো সৌদিতে সক্রিয় আছে বলে জানিয়েছে পুলিশ। এবং তাদের পুরো চক্রটি আটকের জন্য অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।
বাংলাদেশ থেকে একটি কুচক্রীমহল সুন্দরী তরুণীদের কাজের ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রথমে সৌদিতে নিয়ে আসে ওমরাহ এবং গৃহকর্ম ভিসায়। পরবর্তীতে তাদের পতিতাবৃত্তিতে করতে বাদ্য করে। এই কাজের জন্য সুন্দরী তরুণীদের চক্রটির বিশেষ টার্গেট।
বর্তমানে তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সৌদির শরিয়াভিত্তিক আদালতে তোলা হবে বিচারের জন্য।
যে সকল নারী কর্মীরা সৌদিতে কাজের জন্য আসতে চায় তাদের যাচাই বাছাই করে আসার অনুরোধ করেছে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসেডর।