মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ অন্যান্যরা।

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ, ১২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ, ৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ বীজ এবং ২০০ জন কৃষকের মাঝে এক কেজি করে তিল বীজ বিতরণ করা হয়।

এছাড়াও প্রতিটি কৃষককে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *