ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি;
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ শেষে প্রতিযোগিতার সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সম্মাননা প্রদান করা হয়।

একই দিনে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণে ২১টি সেশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু এবং ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের ক্রীড়ামুখী করে তোলা এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *