জীবননগর অফিস:
জীবননগরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ&যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার দুপুর ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল|
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপিত আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ˆসয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসন প্রমুখ|
সভায় বাংলা নববর্ষ উদ&যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ&যাপনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে|