আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের জামিনের কাগজপত্র যাচাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে ৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেয় এবং একই সঙ্গে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করে।
ঘটনার সূত্রপাত গত বছরের ৪ নভেম্বর, মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি মেলায় পালাগানের আসরে। সেখানে আবুল সরকারের একটি বক্তব্যকে ধর্ম অবমাননাকর দাবি করে অভিযোগ ওঠে। সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।
এরপর ১৯ নভেম্বর মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনায় শুরু থেকেই দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে—একপক্ষ বলছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিচার হওয়া উচিত; অন্যপক্ষের দাবি, শিল্প ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নও এখানে গুরুত্বপূর্ণ।