সভাপতি ডা.অভিসাধারণ সম্পাদক অমিত খান
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ঐতিহ্যবাহী সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দরবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী নাজমুল হুসাইন।
জানা গেছে, প্রায় ১৫ দিন আগে আশপাশের কয়েকটি গ্রামের সাধু-সন্ন্যাসীদের মতামত ও আলোচনার ভিত্তিতে দরবার পরিচালনার জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ডা. অভিকে সভাপতি এবং অমিত খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি দরবার পরিচালনা ও সার্বিক দিকনির্দেশনার জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সহসভাপতি শনি দেব ও মহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ওবাইদুল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ হাসিবুল আলম হীরা, দপ্তর সম্পাদক আল-আমিন, মাজার ব্যবস্থাপনা সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহম্মেদ জিসান, আইনশৃঙ্খলাবিষয়ক সম্পাদক জিতু মণ্ডল এবং ধর্মবিষয়ক সম্পাদক রহেদ ফকির।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা দরবারের ঐতিহ্য ও ধর্মীয়-আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং দরবারের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, উথলী সন্ন্যাসী বাবার দরবার দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে আধ্যাত্মিক চর্চা ও সাধুসঙ্গের একটি পরিচিত স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে সাধুসঙ্গ ও বাউল মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার সাধু, বাউল, ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। স্থানীয়দের বিশ্বাস, প্রাচীনকাল থেকেই এ স্থানে সাধু-সন্ন্যাসীরা এসে আধ্যাত্মিক সাধনায় অংশ নিতেন। সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দরবারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
নবগঠিত কমিটির মাধ্যমে দরবারের ঐতিহ্য সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।