গৌরবের অর্জন, উজ্জ্বল আগামীর প্রত্যাশা এইচএসসি-২০২৬ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেলেন ফাহিম আহমেদ

সাগর আহম্মেদ,ঝিনাদহ প্রতিনিধি –
সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি-২০২৬ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই ফাহিম আহমেদ।

এর আগে এসএসসি পরীক্ষাতেও সে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে তার মেধা, অধ্যবসায় ও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছিল। এবার এইচএসসিতেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের পরিবারকে গর্বিত করেছে।

ফাহিমের স্বপ্ন, ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ পড়াশোনা করে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তার এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন একাগ্রতা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়।

ছোট ভাইয়ের এই অসাধারণ অর্জনে পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।মহান আল্লাহ তার মেধা ও প্রতিভাকে আরও বিকশিত করুন, স্বপ্নপূরণের পথ সুগম করুন এবং জীবনের প্রতিটি ধাপে সাফল্য দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *