মানব দীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন জীবননগর পৌর বিএনপি নেতা হাজী শাহজাহান মিয়া

সুস্থ সংস্কৃতি চর্চা ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি হাজী শাহজাহান মিয়া ‘মানবদীপ্তিহিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা পেয়েছেন। রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং মা-বাবা অটো রাইস মিল লিমিটেডের পরিচালক।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ  উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন হাজী শাহজাহান মিয়া।

আয়োজক সংগঠনের সভাপতিঅ্যাডভোকেট মো. হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি ও অভিনেতা ডি এ তায়েব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বপন আহমেদ।

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজেরভূমিকার ওপর গুরুত্বারোপ সম্মাননা গ্রহণের পর বিশেষ অতিথির বক্তব্যে হাজীশাহজাহান মিয়া মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে সুস্থ সংস্কৃতি চর্চা সম্প্রসারণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি বলেন,একটি সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে যুবসমাজের শক্তি অপরিসীম। তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতির প্রভাব থেকে দূরে রেখে দেশ ও মানবতার কল্যাণে সম্পৃক্ত করতে হবে। এ জন্য সাংস্কৃতিক চর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন,সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবার,সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম রয়েল,পারফেক্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম শাহরিয়ার কবির, আল মদিনা ডেলিভারি সার্ভিসের (দুবাই) ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মো. মনির,সোহেল গাজী আকাশ,মো. মাজহারুল ইসলাম,মো.জসীম উদ্দিন,আবুল কালাম আজাদ,মো. মিজানুর রহমান রাজু এবং শেখ শাহ কামাল(শ্যামল)।

এ ছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার পর সম্মাননা প্রদান করা হয়।
জীবননগরের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে পরিচিত মুখ হাজী শাহজাহান মিয়া জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি মা-বাবা অটো রাইস মিল লিমিটেডের পরিচালক হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশাও রয়েছে তাঁর।
রাজনৈতিক ও ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি তুলে ধরেআয়োজিত অনুষ্ঠানে তিনি সুস্থ সংস্কৃতি চর্চা এবং মানবিক সমাজ গঠনের গুরুত্বের কথা বলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *