চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হলেন কানিজ ফাতেমা

প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব গ্রহণ, ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন পুলিশ সুপার
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেছেন কানিজ ফাতেমা। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী শাহরিয়ার।
সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
কানিজ ফাতেমা ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর কানিজ ফাতেমা চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *