চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনোনিত খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

চৌগাছা থেকে ফিরে সিরাজুল ইসলাম:

যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হিসেবে খলিলুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ টিপু সুলতানকে মনোনীত করা হয়েছে।

২৮ নভেম্বর বেলা ১১টায় চৌগাছা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার শওকত আলীর সভাপতিত্বে আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের এ পদে মনোনীত করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় প্রেসক্লাব চৌগাছা এবং রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবমনোনীত সভাপতি খলিলুর রহমান জুয়েল।

বিশেষভাবে তিনি সাংবাদিকতার অগ্রযাত্রায় অবদান রাখা সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ আলমগীর মতিন চৌধুরী, এম. মোজাহিদ আলী, অধ্যাপক ইয়াকুব আলী, কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, মুকুরুল ইসলাম মিন্টু, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব সুমন, বাবলুর রহমান, খাজা ফাজিলাইচ উজ্জ্বল, খালেদুর রহমান, মাসুদ পারভেজ, এম. হাসান মাহমুদ, ইমাম হোসেন সাগর, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, মইনুদ্দিন, রেজাউল করিম সাগর, শিপলু খান ও ফারুখ আহম্মেদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, কমিটি গঠনের পেছনে তাঁদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও নেপথ্যের অবদান অনস্বীকার্য। তাঁদের এই অবদান কখনোই ভুলে যাওয়ার নয়। আগামীতেও তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করছি।

একই সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

নবমনোনীত সভাপতি আরও বলেন, ঐক্য, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে চৌগাছা রিপোর্টার্স ক্লাবকে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য। সাংবাদিকদের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই হবে তাঁদের অঙ্গীকার। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ক্লাবটিকে সুনামের সঙ্গে এগিয়ে নিতে চান তাঁরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *